সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় হত্যা ডাকাতিসহ ডজন মামলার পলাতক আসামী আলকোমাস গ্রেপ্তার

চকরিয়ায় হত্যা ডাকাতিসহ ডজন মামলার পলাতক আসামী আলকোমাস গ্রেপ্তার

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় পুলিশ অভিযান চালিয়ে হত্যা, ডাকাতিসহ ১২টি মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী শীর্ষ সন্ত্রাসী আলকোমাসকে (৩৮) গ্রেফতার করেছে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের পালাকাটা মাছঘাটা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। আলকোমাস চিরিঙ্গা ইউনিয়নের সওদাগর ঘোনার জহির আহমদের ছেলে।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, গোপন সূত্রে খবর পাই হত্যা ডাকাতিসহ ১২টি মামলার পরোয়ানাভুক্ত আসামী চিংড়ি জোনের শীর্ষ সন্ত্রাসী আলকোমাস চিরিংগা ইউনিয়নের পালাকাটা মাছঘাটা বাজারে অবস্থান করছে। এখবর পাওয়া মাত্রই আমি এসআই আবদুল বাতেন, এসআই প্রিয়লাল ঘোষ ও এসআই চম্পক বড়ুয়াসহ আকদল পুলিশ নিয়ে অভিযান চালাই।

তিনি আরো বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পিছু ধাওয়া করে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত আলাকোমাসের বিরুদ্ধে ১৯৯৮সাল থেকে ২০১২সাল পর্যন্ত ডাকাতি, হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলার গ্রেপ্তারী পরোয়ানা পাওয়া গেছে। নিকটবর্তী থানাগুলোতে তার বিরুদ্ধে আরো মামলা ও পরোয়ানা রয়েছে কিনা খোঁজ নেয়া হচ্ছে। বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে ।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.