
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজারের চকরিয়ায় উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় চকরিয়া পৌরশহরের স্বর্গীয় সাধন মার্কেটর (ওশান সিটি মার্কেট) ২য় তলায় পরিষদের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চকরিয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক রতন বরণ দাশের সভাপতিত্বে এবং উপজেলা সম্মেলন প্রস্ততি কমিটির যুগ্ম আহবায়ক পলাশ কান্তি সুশীলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক এম জাহেদ চৌধুরী, চকরিয়া হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও চকরিয়া প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মুকুল কান্তি দাশ, চকরিয়া পৌরসভার আহবায়ক নারায়ন কান্তি দাশ, সদস্য সচিব সৌরভ দাশ সুনীপ, চকরিয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য দিলীপ সুশীল ও লিটন দাশ।
এসময় আরো উপস্থিত ছিলেন-চকরিয়া হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন প্রস্ততি কমিটির যুগ্ম আহবায়ক আল্যুংহি রাখাইন, নিপুন মল্লিক, কালু শুক্লাদাশ এবং চকরিয়া পৌরসভা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক রনজিত দাশ, অধ্যাপক রুপম ধরসহ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে চকরিয়া উপজেলা ও পৌরসভা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দনকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.