সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় ১০ লিটার চোলাইমদসহ দুই নারী আটক

চকরিয়ায় ১০ লিটার চোলাইমদসহ দুই নারী আটক

 

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় ১০ লিটার চোলাই মদসহ দুই নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার মানিকপুর ইউনিয়নের বড়ুয়াপাড়া থেকে মদ ক্রয় করে চিরিঙ্গা আসার পথে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ ঘনশ্যাম বাজার কসাইপাড়া এলাকার মৃত আলীর স্ত্রী মনজুরা বেগম (৫০) ও একই এলাকার নুর আহমদের স্ত্রী রশিদা বেগম (৪০)।

চকরিয়া থানার এসআই সুকান্ত চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই নারী মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলাও রয়েছে। এরা পেশাদার মাদক বিক্রেতা। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.