
ফাইল ফটো
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ৩০লাখ টাকা মুল্যের ইয়াবা ট্যাবলেটসহ জামান মিয়া (৩৫) নামের এক ড্রাইভারের ছদ্মবেশে ইয়াবা পাচারকারীকে আটক করেছে। এসময় জব্দ করা হয় একটি প্রাইভেট কার। কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জে নিয়ে যাওয়ার সময় চকরিয়ার বরইতলী ঢালায় চালকসহ প্রাইভেট কার ও ইয়াবা ট্যাবলেট আটক হয় ৭ নভেম্বর (বুধবার) সকাল ৭টায়।
আটক জামান মিয়া নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার বাদশা মিয়ার ছেলে। জামান প্রাইভেট কার চালকের ছদ্মবেশে ইতিপূর্বে একাধিকবার কক্সবাজার থেকে ঢাকা ও নারায়ণগঞ্জে ইয়াবা পাচার করে বলে পুলিশ জানায়। বুধবারও অনুরুপভাবে ১০হাজার পিস ইয়াবা নিয়ে যাচ্ছিল।
গোপন সূত্র থেকে এ খবর পেয়ে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট নুরে আলম ফোর্স নিয়ে মহাসড়কের বরইতলী ঢালায় ওৎপেতে থাকেন। সংশ্লিষ্ট কার গাড়িটি ওই এলাকায় পৌছলে পুলিশ ফোর্স সড়কে দাঁড়িয়ে গাড়িটি থামায় এবং তল্লাশি করে ওই ইয়াবা উদ্ধার করে। ইয়াবা পাওয়ায় গাড়িটি জব্দ ও চালককে আটক করা হয়। এ ঘটনায় চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য সার্জেন্ট নুরে আলম চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে যোগদানের পরপরই ৯০লাখ টাকা মূল্যের ৩০হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.