সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চট্টগ্রামে যানবাহনের ধাক্কায় শিক্ষার্থী আহত : মহাসড়ক অবরোধ

চট্টগ্রামে যানবাহনের ধাক্কায় শিক্ষার্থী আহত : মহাসড়ক অবরোধ

ছাত্রী আহতের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

চট্টগ্রামের পটিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থী চট্টগ্রামে টেম্পুর ধাক্কায় আহতের ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে তুলে সহপাঠীরা। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

৬ এপ্রিল (শনিবার) সকাল ৯টার দিকে তারা অবরোধ করে। গুরুতর আহত নাজমাকে ন্যাশনাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র মতে, শনিবার সকালে শিকলবাহা এলাকার বাসা থেকে বের হয়ে স্কুলে যাচ্ছিল নাজমা। মহাসড়কের কলেজ বাজার এলাকায় টেম্পু চাপায় সে গুরুতর আহত হয়। এ খবর ছড়িয়ে পড়লে তারই সহপাঠীরা মহাসড়ক অবরোধ করে। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল করতে না পেরে পুরাতন কালুর ঘাট ব্রীজ দিয়ে গাড়ী চলাচল করতে দেখা গেছে। যাত্রীরা মহাদুর্ভোগ আর ভোগান্তিতে পড়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.