
চুনতিতে ১৯দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী (সা:) শুরু
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে ১৯ দিন ব্যাপী ৫১তম মাহফিলে সীরতুন্নবী (সা.) মাহফিল শুরু হয়েছে। ১৮ অক্টোবর জোহরের নামাজের পর এই মাহফিল উদ্বোধন করলেন, সীতাকুন্ড কামিল মাদ্রাসার শায়খুল হাদীস আলহাজ্ব মাওলানা হোছাইন আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, সীরতুন্নবী (সা.) মাহফিল পরিচালনা পরিষদের সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম মুহাম্মদ আবুল কালাম আজাদ, চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নুল আবেদীন, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, মুহাদ্দিস মাওলানা শাহ আলম, মাওলানা ইকবাল হোসাইন ও শাহজাদা তৈয়বুল হক বেদার।
প্রথম দিবসে বিষয় ভিত্তিক আলোচনা করেন আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ওসমান গণি, চুনতি ফাতেমা বতুল মহিলা ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা হেলাল উদ্দিন ও পতেঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ সলিমুল্লাহ।
উল্লেখ্য, মাহফিলে সীরতপ্রেমী লোকজনের উপস্থিতি লক্ষনীয়। সকলকে প্রতিদিন আলোচনা শ্রবণ করার আহবানও জানানো হয়েছে। আগামী ৫ নভেম্বর দিবাগত রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.