সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / চৌফলদন্ডী ৮নং ওয়ার্ডের উপ-নির্বাচনে রাজু মেম্বার নির্বাচিত

চৌফলদন্ডী ৮নং ওয়ার্ডের উপ-নির্বাচনে রাজু মেম্বার নির্বাচিত

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদরের চৌফলদন্ডী ৮নং ওয়ার্ডে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হলো উপ-নির্বাচন।সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা ছিল কড়া নজরদারীতে। ২৫ জুলাই সকাল ৮ থেকে ভোট দিতে কেন্দ্রে যান ভোটারেরা।

এদিকে প্রথম বারের মত মেম্বার নির্বাচিত হন যুবনেতা কুতুব উদ্দীন রাজু তার প্রতীক বৈদ্যতিক পাকা তিনি পেয়েছেন ৭২৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এহছানুল হক তার প্রতীক ফুটবল তিনি পেয়েছে ৫০৬ ভোট, আবদু শুক্কুর মোরগ প্রতিকে পেয়েছে ৩ ভোট। নির্বাচন শেষে রিটার্নিং অফিসার বেসরকারি ভাবে ফলাফল ঘোষনা করেন।

আইন-শৃংখলার দায়িত্বে থাকা ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয় বলে জানান। তবে কোন ধরনের ঘটনা ঘটেনি।

এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৭৯৮। নতুন মহাল, ঘোনাপাড়া, বোয়ালীয়া পাড়া নিয়ে গঠিত এ ওয়ার্ড।

উল্লেখ্য যে, চলিত বছরে ২৫ ফেব্রুয়ারী অত্র ওয়ার্ডের তিন বারের মেম্বার ফরিদুল আলম মৃত্যুবরণ করলে আসনটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। তার আসনেই ছোট ভাই কুতুব উদ্দীন রাজু মেম্বার নির্বাচিত হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.