সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চৌফলদন্ডীতে টমটম-ডাম্পারের মুখোমুখি সংর্ঘষ : চালক গুরুতর আহত

চৌফলদন্ডীতে টমটম-ডাম্পারের মুখোমুখি সংর্ঘষ : চালক গুরুতর আহত

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে টমটম-ডাম্পারের সংর্ঘষে এক ড্রাইভার গুরুত্বর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ১৮ এপ্রিল সকাল দশটার দিকে দুর্ঘটনাটি ঘটে চৌফলদন্ডী ইউনিয়নের খামার পাড়া নামক এলাকায়। ঐ স্থানে চৌফলদন্ডী মুখী টমটম আর ঈদগাঁওমুখী ডাম্পারের সাথে মুখোমুখি সংর্ঘষ হলে টমটম চালক ঈদগাঁও ইউনিয়নের মধ্যম মাইজ পাড়ার নুরুল আলম মিকার নামের এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানান প্রত্যাক্ষদর্শী গিয়াস উদ্দিন। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়ার এক হাসপাতালে প্রেরণ করে।

গুরুতর আহত নুরুল আলম হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানান এক ব্যবসায়ী। তবে তার অবস্থা আশংকাজনক।

এদিকে ডাম্পারের সাথে সংর্ঘষে টমটমটি চূর্ণবিচূর্ণ হয়ে পড়ে। অন্যদিকে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জের মুঠোফোন রিসিভ না করায় বিস্তারিত জানা সম্ভব হয়নি।

উল্লেখ্য যে, গত কয়েকদিন পূর্বেও ঈদগাঁও -ঈদগড় সড়কের সাততারা নামক স্থানে ডাম্পার ও সিএনজির সংর্ঘষে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহত হওয়া যুবকটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা যায়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.