
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদরের চৌফলদন্ডীর ঐতিহ্যবাহী নয়না পরিবার ট্রাস্টের ২০ বছর পূর্তি উপলক্ষে মিলন মেলা ও ভোজনের আয়োজন সম্পন্ন হয়। ২রা আগষ্ট রাত ৯টার চৌফলদন্ডী ইউনিয়নের একমাত্র পারিবারিক ট্রাস্ট নয়না পরিবারের এ মিলন মেলাসহ ভোজনে অংশ নেন, কক্সবাজার সদর উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মাহমুদুল করিম মাদু, জেলা যুবলীগের সাধারন সম্পাদক শহিদুল হক সোহেল, সদর আ,লীগ সাংগঠনিক সম্পাদক, নয়না পরিবারের অভিভাবক মুজিবুল হক, জেলা যুবলীগের সাবেক নেতা, মুক্তিযোদ্ধা সন্তান হুমায়ুন কবির চৌধুরী হুমু, সদর যুবলীগ সাধারন সম্পাদক, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, চৌফলদন্ডী আ,লীগের সভাপতি এহেচানুল হক, সাধারণ সম্পাদক শাহজাহান মনির,সাবেক সভাপতি হাবিব উল্লাহ, সদর যুবলীগের যুগ্গ সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ইয়াছিন আরাফাত, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মনজুর আলম, জেলা ছাত্রলীগ সদস্য তানজিদ ওয়াহিদ লোটাস।
নয়না পরিবার ট্রাস্টের পক্ষে ছিলেন, সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হাসান মুরাদ আনাছ, সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিকলীগ সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন শাওন, জামশেদ, রাশেদ, এহেচান, আমানু সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ভোজনে অংশ গ্রহন করেন। স্বাস্থ্যবিধি মেনে মিলন মেলা এবং ভোজন উৎসব সম্পন্ন করা হয়।
যাত্রালগ্ন থেকে নয়না পরিবার ট্রাস্ট অধ্যবদি পর্যন্ত নানা সমাজসেবা মুলক কর্মকান্ডে সম্পৃক্ত থেকে সুনাম অক্ষুন্ন রেখেছেন পরিবারের।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.