
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তি ইউনিয়নের সিকদার পাড়া জলাল আহমদের পূত্র মাহাবুব রহমান (৪০)
জানা যায়, ১৮ অক্টোবর ভোর আনুমানিক ৪টার দিকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন সে। স্থানীয় এক ব্যক্তি পাশ্ববর্তী সিকদার পাড়া খালের পাড়ে ধান চাষ করেন। ধান মাড়ায়ের জন্য খালের উপর দিয়ে বিদ্যুৎতের অস্থায়ী সংযোগ দেয়। নিহত ব্যক্তি পেশায় জেলে। রাতের অন্ধকারে মাছ ধরতে খালে নামেন। মাছ নিয়ে উঠার সময় ঐ বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়।
খবর পেয়ে তদন্ত কেন্দ্রের এস আই শাহাজ উদ্দিন ঘটনাস্থল পরিদশর্ন করেন। তবে তিনি বিদ্যুৎ স্পৃষ্টে মাহাবুব নামের এক ব্যক্তি মৃত্যু বরণ করার সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.