
প্রতিকী ফটো
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার উপকূলীয় ইউনিয়ন চৌফলদন্ডীতে মাটির দেয়াল চাপা পড়ে এক শিক্ষার্থীর করুণ মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানা যায়, ১৫ জুন রাত আনুমানিক দু’টার দিকে চৌফলদন্ডী ইউনিয়নের পশ্চিম হিন্দু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় হতদরিদ্র নুনু রাম দে’র কন্যা সাগরমণি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ভক্তি রাণী দে প্রতিদিনের ন্যায় তার বাড়িতে ঘুমিয়ে পড়ে। বৃষ্টির ফলে মাটির তৈরী দেয়াল নরম হয়ে যাওয়ার ফলে হঠাৎ গভীর রাতে মাটির দেয়াল ভেঙ্গে চাপা পড়ে ঘটনাস্থলে শিক্ষার্থী ভক্তি রাণী দে মৃত্যু বরণ করে।
এ ব্যাপারে স্থানীয় এমইউপি রাসেল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আবার সাগরমণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামের সাথের কথা হলে- তিনি তাঁর স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থী মাটির দেয়াল চাপা পড়ে মৃত্যু বরণ করেছেন বলে জানান।
অন্যদিকে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামান জানান- মাটি চাপা পড়ে এক ছাত্রীর করুণ মৃত্যুর কথা শুনেছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.