সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নারী ও শিশু / চৌফলদন্ডীতে মামার বাড়ীতে বেড়াতে গিয়ে এগারদিনেও ফিরে আসেনি এক কিশোরী

চৌফলদন্ডীতে মামার বাড়ীতে বেড়াতে গিয়ে এগারদিনেও ফিরে আসেনি এক কিশোরী

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে মামার বাড়ীতে বেড়াতে গিয়ে নয় বছর বয়সী এক কিশোরী এগারদিনেও ফিরে আসেনি বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, গত ২২ জুন শুক্রবার ইসলামাবাদ ইউনিয়নের মধ্যম গজালিয়া (রাজঘাট) নামক এলাকার মৃত মমতাজ আহমদ ও কুনসুমা বেগমের কন্যা জান্নাতুল ফেরদৌস (৯) চৌফলদন্ডীতে তার মামার বাড়ীতে বেড়াতে গিয়ে ঐদিন বিকেলের দিকে চৌফলদন্ডী ব্রীজ পয়েন্ট থেকে কোথায় হারিয়ে যায়। এ পর্যন্ত জান্নাতুর মাতাসহ আত্মীয় স্বজনরা বৃহত্তর এলাকার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে এখনো পায়নি তাকে। মেয়েকে না পেয়ে মা প্রায় পাগল হয়ে গেছে। পাশাপাশি তার সন্ধানে মাইকিংও করা হয়েছে বলে জানান এ প্রতিনিধিকে অসহায় মাতা কুনসুমা বেগম।

কোন সহৃদয় ব্যক্তি এই মেয়েটির সন্ধান পেলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার প্রতি আহবান জানান – ০১৮৬৪-৪৩৪২৫৫ (কুনসুমা)।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.