সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চৌফলদন্ডীতে রাখাইনদের জলকেলি উৎসবে মহিলা সাংসদ কানিজ ফাতেমা

চৌফলদন্ডীতে রাখাইনদের জলকেলি উৎসবে মহিলা সাংসদ কানিজ ফাতেমা

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারেরসদরের চৌফলদন্ডীর রাখাইন পল্লীতে প্রতি বছরের ন্যায় এবছরও ঝাঁকঝমকপূর্ণ পরিবেশে জলকেলি উৎসবে মেতে উঠেছে রাখাইন সম্প্রদায়ের নর-নারী। এতে অংশ নেন- সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ। সাথে ছিলেন, ইউপি সদস্য ওসাচিং রাখাইন, পুলিশ প্রশাসনসহ রাখাইন সম্প্রদায়ের স্থানীয় নেতৃবৃন্দ।

১৮ এপ্রিল (বৃহস্পতিবার) তিনি সারাদিন রাখাইন সম্প্রদায়ের সাথে মতবিনিময় সহ বিভিন্ন ক্লাব ঘুরে তাদের আনন্দ উপভোগ করেন।

রাখাইন সম্প্রদায়ের লোকজন একে অপরকে পানি ছিটানোর মাধ্যমে পুরাতন বছরের সকল দুঃখ, গ্লানি ধুয়ে সাফ করে নতুন বছরকে স্বাগত জানাতে এই উৎসব পালন করে। সাংগ্রেং পোয়ে উপলক্ষ্যে বর্ণিল সাজে সেজেছে রাখাইন পল্লী গুলো। প্রতিটি মহল্লায় নেচে গেয়ে উৎসবে মেতে উঠেছে রাখাইন আবাল-বৃদ্ধ-বণিতা। রাখাইন সম্প্রদায়ের সবচেয়ে বড় সামাজিক উৎসব ‘সাংগ্রেং পোয়ে’ উপলক্ষ্যে প্রায় সপ্তাহ জুড়ে অনুষ্ঠানমালা থাকলেও আকর্ষণীয় তিনদিনের এ ‘জলকেলি’ উৎসব।

চৌফলদন্ডী ইউপি সদস্য (রাখাইন প্রতিনিধি) ওছাসিং রাখাইন জানান, ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এই উৎসব পালন কর থাকে রাখাইন সম্প্রদায়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.