
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ৮ জানুয়ারী বিকেলে শহরে স্মরণকালের বিশাল র্যালীতে ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ উদ্দিন রাশেদ ও সাধারণ সম্পাদক আবুহেনা বিশাদের নেতৃত্বে ৫ শতাধিক নেতাকর্মী মিছিল সহকারে যোগদান করেন।
এ বর্ণাঢ্য মিছিলে অংশ নেন, ঈদগাঁও ছাত্রলীগ সভাপতি রাহুল পাল, সাধারণ সম্পাদক ফয়সাল আল ফিরোজ, জালালাবাদ সাধারণ সম্পাদক জাহেদ ইকবাল হাসিব, ইসলামাবাদ সভাপতি আশফাক উদ্দিন আরাফাত, সাধারণ সম্পাদক শোয়াইফুল হক, ইসলামপুর সাধারন সম্পাদক তানিম, পোকখালী সভাপতি বেলাল উদ্দিন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, চৌফলদন্ডী সভাপতি মনজুর আলম, সাধারণ মিজানুর রহমানের নেতৃত্বে তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক ছাত্রনেতারা এ র্যালীতে অংশ নিয়েছেন।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইরফানুল করিম, কাজী আবদুল্লাহ, শাহরিয়ার সেজান, ঈদগাঁও কলেজ ছাত্রলীগের আহবায়ক মীর আবদু রহমান নাহিদ, যুগ্ম আহবায়ক সজিবুর রহমান নয়ন, ছাত্রনেতা ফরহাদ, নিখিল দাশ, তানবির, সালমান, জাওয়ান, সাজ্জাদ হিরুসহ আরো অনেকে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.