সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / জঙ্গীবাদ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে চকরিয়ায় মতবিনিময়সভা

জঙ্গীবাদ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে চকরিয়ায় মতবিনিময়সভা

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

জঙ্গীবাদ, সন্ত্রাস ও নাশকতাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার লক্ষ্যে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের আয়োজনে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় চকরিয়া থানা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং থানার এসআই এনামুলের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার ড.একে এম ইকবাল হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ ও ফাঁসিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.কামরুল আজম, চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদের সদস্য জাহেদুল ইসলাম লিটু, আওয়ামীলীগ নেতা এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, চকরিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথসহ প্রমুখ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.