
প্রতিকী ছবি
হুমায়ুন কবির জুশান; উখিয়া :
কক্সবাজারের উখিয়ার পালংখালী চৌহালি সুন্দরীছড়া নামক এলাকায় স্থানীয় একটি সমিতির পিকনিকে প্রতিপক্ষরা হামলা চালিয়েছে। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ৪জন আহত হয়েছে। আহতদের মধ্যে আশংকা জনক অবস্থায় পালংখালী মনজুর মাস্টারের ছেলে শাহাব উদ্দিন চৌধুরীকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার বেলা ১২টার দিকে এঘটনাটি ঘটেছে। স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন জানান, প্রতিপক্ষের ১৫/২০ জন অর্তকিত ভাবে হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করলে মোঃ আমিন (৩০), মাস্টার আলী হোসেন (৪০) ও জসিম উদ্দিনসহ ৪ জন সমিতির সদস্য আহত হয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। তবে এপর্যন্ত কোন পক্ষ অভিযোগ করেনি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.