সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / জাগ্রত জালালাবাদের পরিস্কার পরিচ্ছন্ন অভিযান সম্পন্ন 

জাগ্রত জালালাবাদের পরিস্কার পরিচ্ছন্ন অভিযান সম্পন্ন 

http://coxview.com/wp-content/uploads/2021/07/sagar-19-7-21.jpg
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
জাগ্রত জালালাবাদের পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ও জাগ্রত জালালাবাদের প্রধান উপদেষ্টা প্রফেসর কামরুল আহসানের নিদের্শনায় এই সংগঠনের নেতৃবৃন্দ ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ড্রেনেজ সংস্কার ও পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন৷ সংগঠন সভাপতি মোবারক হোসাইন সাঈদের প্রত্যক্ষ উপস্থিতিতে উক্ত অভিযান পরিচালিত হয়। এই সময় তিনি ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর পরিস্কার ও পরিচ্ছন্ন দেশ উপহার দিতে সকলে মিলে এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে পানি নিস্কাশনে নানাবিধ সমস্যাসহ বিভিন্ন রোগের ঝুঁকি যেমনি বাড়ে, ঠিক তেমনি এলাকার সৌন্দর্যহানীও ঘটে বলে মন্তব্য করেন। জাগ্রত জালালাবাদ সংগঠন ক্রমান্বয়ে পুরো জালালাবাদকে একটি আদর্শ ও পরিচ্ছন্ন ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদী সংগঠনটির নেতৃবৃন্দের৷
অভিযান পরিচালনাকালে প্রত্যক্ষদর্শীগণ উক্ত সামাজিক সৃজনশীল উদ্যোগকে স্বাগত জানান এবং ড্রেনেজ ব্যবস্থার সমস্যাদি নিরসনসহ মানুষের মাঝে স্বাস্থ্য ঝুঁকিও হ্রাস পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
১৯ জুলাই দিনব্যাপী এই অভিযানে উপস্থিত ছিলেন, সংগঠনটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আইয়ুব, সাংগঠনিক সম্পাদক নওশাদ উদ্দিন রিজভী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবরার মাহমুদ অনি, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক তাহিদুল হাসান ফাহিম, দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ, নির্বাহী সদস্য নুসাইব মাহমুদ আদিল, জিসান মাহমুদ, আশরাফুর রহমান আরফাতসহ প্রমুখ ।
Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.