সাম্প্রতিক....
Home / জাতীয় / জাতীয় প্রেস ক্লাবের ভোট ৩১ ডিসেম্বর

জাতীয় প্রেস ক্লাবের ভোট ৩১ ডিসেম্বর

জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামী ৩১ ডিসেম্বর (সোমবার) অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ।

এর আগের দিন ৩০ ডিসেম্বর রোববার দ্বিবার্ষিক সাধারণ সভা প্রেস ক্লাব ভবনে অনুষ্ঠিত হবে।

ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সদস্য পদে নির্বাচন পরিচালনার জন্য বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীরসহ ৫ সদস্যের নির্বাচন কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির এক সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির ১৭ সদস্য সভায় উপস্থিত ছিলেন।

নির্বাচনী তফসিল অনুসারে মনোনয়নপত্র গ্রহণ ও জমার শেষ সময় আগামী ১২ ডিসেম্বর। ১৪ ডিসেম্বর মনোনয়ন পত্রের প্রাথমিক তালিকা প্রকাশ এবং আগামী ১৮ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সভায় সবার উপস্থিতি ও সম্মতিতে এমন সিদ্ধান্ত হয়েছে।

ব্যবস্থাপনা কমিটির সদস্য ও দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি মাইনুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.