সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / জাপানে বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১১

জাপানে বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১১

জাপানের উত্তরাঞ্চলীয় একটি প্রদেশের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জন নিহত হয়েছে। বুধবার রাতে উত্তরাঞ্চলীয় শহর সাপোরোর তিনতলা-বিশিষ্ট বৃদ্ধাশ্রমটিতে এ অগ্নিকাণ্ড হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে বের করে আনেন দমকলকর্মীরা। বিবিসিতে প্রকাশিত খবরে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের পর পুরো বৃদ্ধাশ্রমটি ভস্মীভূত হয়ে গেছে। দমকলকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ওই ভবন থেকে তীব্র কালো ধোঁয়া বেরোতে দেখা যায়।

এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বা কারণ সম্পর্কে জানা না গেলেও কর্মকর্তারা জানিয়েছে, প্রশাসন এ ব্যাপারে একটি কমিটি গঠন করেছে, তারা অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করবে।       সূত্র:globetodaybd.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.