তিন মাসের জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ জামিন মঞ্জুর করেন।
আদালতে মির্জা ফখরুলের পক্ষে আইনজীবী ছিলেন জয়নুল আবেদিন, সগীর হোসেন ও এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।
আইনজীবী এহসানুর রহমান বলেন, মির্জা ফখরুলের জামিনের বিষয়ে হাইকোর্ট যে রুল দিয়েছিলেন তা নিষ্পত্তি করে আদালত এই আদেশ দিয়েছেন। পল্টন থানায় নাশকতার তিন মামলায় বিএনপির এই নেতার জামিনের বিষয়ে দেয়া রুলের ওপর মঙ্গলবার আদেশের দিন ছিল। নিম্ন আদালতে আত্মসমর্পণ করে মির্জা ফখরুল ওই তিন মামলায় জামিনের আবেদন করেন ৩ নভেম্বর। কিন্তু আদালত সেই আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।
– নতুন বার্তাডটকম,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.