সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / জালালাবাদ ইউনিয়ন আ’লীগ ত্রি-বার্ষিকী সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

জালালাবাদ ইউনিয়ন আ’লীগ ত্রি-বার্ষিকী সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

http://coxview.com/wp-content/uploads/2022/07/Council-A-Leeg-Sagar-1-7-2022.jpg

জালালাবাদ ইউনিয়ন আ’লীগ ত্রি-বার্ষিকী সম্মেলন ও কাউন্সিলে সেলিম সভাপতি, সাইফুল সম্পাদক নির্বাচিত

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার ঈদগাঁওর জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে সেলিম মোর্শেদ ফরাজী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাইফুল হক কাউন্সিলরদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

১লা জুলাই (শুক্রবার) ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে মোখ্তার আহমদ অডিটরিয়ামে অনুষ্টিত দ্বিতীয় অধিবেশনে সেলিম মোর্শেদ ফরাজী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় সাধারণ সম্পাদক পদে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সাইফুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এর আগে সকালে অনুষ্টিত হয় সম্মেলন ও কাউন্সিলের প্রথম অধিবেশন। ধর্মগ্রন্থের পবিত্র বাণী পাঠের পর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রথম অধিবেশনের উদ্বোধন করেন, ঈদগাঁও উপজেলা আ’লীগের আহবায়ক আবু তালেব।

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধাণ সম্পাদক মাহবুবুল হক মুকুল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আ’লীগ সহসভাপতি জাফর আলম চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী বদিউল আলম, সাংস্কৃতিক সম্পাদক অ‍্যাড. তাপস রক্ষিত, যুব ও ক্রীড়া সম্পাদক হেলাল উদ্দিন কবির, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.এ মনজুর, কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল।

সেলিম মোর্শেদের সভাপতিত্বে ও এম.মমতাজুল ইসলাম খাঁনের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ বক্তার বক্তব্য রাখেন, ঈদগাঁও উপজেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক-হুমায়ুন কবির চৌধুরী হিমু, মুহিদুল্লাহ মুহিদ, ইমরুল হাসান রাশেদ।

অন্যানের মধ্যে অ‍্যাড. একরামুল হুদা, কক্সবাজার সদর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, মুজিবুর রহমান চৌধুরী, লুৎফুর রহমান আজাদ, চৌফলদন্ডীর ইউপি চেয়ারম্যান মুজি্ুবুর রহমান, জালালাবাদ সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, আওয়ামী লীগ নেতা আহমদ করিম সিকদার, ঈদগাঁও ইউনিয়ন আ’লীগের সভাপতি তারেক আজিজ, সাধারণ সম্পাদক রাশেদ উদ্দিন রাশেল, চৌফলদন্ডী ইউনিয়ন আ’লীগ সভাপতি এহেছানুল হক, উপজেলা আ,লীগ নেতা আবদুর রাজ্জাক এমইউপি, জাহাঙ্গীর আলম জানু, পোকখালী ইউনিয়ন আ’লীগ সভাপতি হেলাল উদ্দীন আহমদ এমইউপি, সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম, ইসলামাবাদ আ’লীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এমইউপি।

বক্তব্য রাখেন প্রভাষক নুরুল হুদা, রাশেদুল হক রিয়াদ, শামশুল আলম, সাহাব উদ্দিন, নুরুল মোস্তফা, যুবলীগ নেতা সাহেদ কামাল, ছাত্রলীগ নেতা আবু হেনা বিশাদ, বোরহান মাহমুদ, কাজী আবদুল্লাহসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সম্মলনে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আ’লীগ ও সহযোগী সংগঠেনর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.