কক্সবাজার সদর উপজেলার জালালাবাদ-পোকখালী ইউনিয়নে যুবলীগকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে মাঠ গোছাতে তৎপর হয়ে পড়েন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর হলেও যুব সংগঠনকে গতিশীল করনে নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে পড়ে। সর্বত্রই চাঙ্গাভাব বিরাজ করছে।
সূত্র মতে, এই দুই ইউনিয়নে অসমাপ্ত ওয়ার্ড় কমিটি গঠন শেষে ইউনিয়ন সম্মেলন করে নতুন নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে যুবলীগকে চাঙ্গা করার লক্ষে এগিয়ে যাচ্ছে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
গত ৩০ অক্টোবর বিকেলে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনাতনে কক্সবাজার সদর উপজেলা যুবলীগ সভাপতি ইফতেখার উদ্দিন পুতুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকোর পরিচালনায় একটি বর্ধিত সভা করল সদর যুবলীগ। সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর।প্রধান বক্তা ছিলেন, জেলা যুবলীগ সাধারন সম্পাদক শহিদুল হক সোহেল।
বর্ধিত সভায় সদরের আওতাধীন বিভিন্ন ইউনিয়নে যুবলীগকে নব আঙ্গিকে ঢেলে সাজাতে বা চাঙ্গাভাব ফিরাতে স্ব স্ব ইউনিয়ন ভিত্তিক সমন্বয় কমিটি গঠন করা হয়। পোকখালী ও জালালাবাদ ইউনিয়ন সম্মেলন ও কাউন্সিল করার লক্ষে ওয়ার্ড় কমিটি গঠনের কার্যক্রমও শুরু হয়।
আগামী ২৭ নভেম্বর পোকখালী ইউনিয়ন, ৩০ নভেম্বর জালালাবাদ ইউনিয়ন যুবলীগের সম্মেলন ও কাউন্সিল করার লক্ষে তৃনমূলকে সুসংগঠিত করতে ঐক্যবদ্ব হয়ে পড়েন দলীয় নেতাকর্মীরা।
তবে তৃনমূলের নেতাকর্মীরা জানান, আগামী দিনে সংগঠনকে চাঙ্গা করতে তৃনমূল থেকে উঠে আসা আদর্শিক, সংগঠক ও ক্লিন ইমেজ নেতাদের হাতে সম্মেলনের মাধ্যমে নব নেতৃত্ব সৃষ্টি করে যুব সংগঠন যুবলীগকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দলের চরম দু:সময়ে রাজপথে থাকা ত্যাগী এবং পরিক্ষিতদের মূল্যায়ন করার দাবী।
জালালাবাদ যুবলীগ সভাপতি হাসান তারেক ও পোকখালী যুবলীগ আহবায়ক আমজাদ হোসেন জানান, দলকে সংগঠিত করতে কিংবা ঝিমিয়ে পড়া সংগঠনকে চাঙ্গাভাব ফিরিয়ে আনতে ইউনিয়ন পর্যায়ে সম্মেলন করার লক্ষে প্রস্তুতি চলছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.