সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / জালালাবাদ হিন্দুপাড়ায় দুদিন ব্যাপী মহতী পুষ্পযজ্ঞ অনুষ্ঠিত হতে যাচ্ছে

জালালাবাদ হিন্দুপাড়ায় দুদিন ব্যাপী মহতী পুষ্পযজ্ঞ অনুষ্ঠিত হতে যাচ্ছে

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার জালালাবাদ হিন্দুপাড়ায় দুদিন ব্যাপী সার্বজনীন মহতি পুষ্পযজ্ঞ ১৪ ও ১৫ এপ্রিল অনুষ্টিত হতে যাচ্ছে। শ্রী গুরু শ্রীমৎ স্বামী দয়াময় গিরী মহারাজ (বাবামুনি) বাবা ঈদগাঁও গ্রামে আগমন উপলক্ষে আগামী ১৪২৫ বাংলা নববর্ষের ঐতিহ্য লালিত দিবসে ভূবনমঙ্গল কামনায় এ এলাকায় দশম বারের মহতী পুষ্পযজ্ঞ অনুষ্টানের নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

এই মহতী উৎসবে পৌরহিত্য করবে- চট্টগ্রামের সাতকানিয়ার চরতী লোকনাথ ধামের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী দয়াময় গিরী মহারাজ। অধিবাস করবেন- চরতীর শ্রীগুরু দয়াময় ধামের অধ্যক্ষ শ্রীমৎ জ্যোতির্ময় ব্রহ্মচারী (মুনিবর)। ধর্মীয় পালাগান- চট্টগ্রামের আশুতোষ চক্রবতী রাম ও নিরঞ্জন ঘোষ।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.