সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / জালালাবাদে এক নারীর মৃতদেহ উদ্ধার

জালালাবাদে এক নারীর মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার জেলার জালালাবাদ ইউনিয়নের ফরাজী পাড়া থেকে কামরুন্নাহার নামের এক নারীর মৃতদেহ উদ্ধার করলো পুলিশ। ১২ এপ্রিল বুধবার দুপুরে বসতবাড়ির ওয়াশরুমের টিন কেটে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নারী ভুট্টোর স্ত্রী বলে জানান স্থানীয়রা।

খবর পেয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবিরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে বুধবারে সবার অগোচরে বাড়ির ওয়াশরুমে গলায় রশি পেঁছিয়ে আত্মহত্যা করে। পরে জানাজানি হলে স্বামী ভুট্টো ওয়াশরুমের টিন কেটে দেখতে পান স্ত্রী কামরুন্নাহার ঝুলন্ত মৃতদেহ। বিষয়টি তারা স্থানীয় জনপ্রতিনিধিদের জানালে থানা পুলিশকে খবর দেওয়া হয়।

ঈদগাঁও থানার ওসির মতে, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত কামরুন্নাহারের স্বজনরা থানায় এসেছেন। লিখিত অভিযোগ বা মামলা দায়ের করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.