
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার জালালাবাদে একরাতে ৬টি দোকান চুরি হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, ১৫ জানুয়ারী দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে জালালাবাদ ইউনিয়নের শুক্কুরের দোকানে একরাতে ছয়টি দোকান চুরি করে প্রায় লক্ষাধিক টাকাসহ মালামাল লুট করেছে চোর সিন্ডিকেট দল। তৎমধ্য মুবিন ষ্টোর, কায়েস ষ্টোর, মনছুর চা বিতান, রুবেলের মালিকানাধীন দুটি দোকান ও বাবু ষ্টোরে চুরি সংগঠিত হয়।
প্রাপ্ত তথ্য মতে, বিগত চারদিন ধরে ওই বাজারে নৈশ প্রহরী ছুটিতে থাকার সুবাদে চুরি কর্মকান্ড সংগঠিত হয়। শুক্কুরের বাজার কমিটি গঠনের পর থেকে বাজারের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। কিন্তু নৈশ প্রহরীর অনুপস্থিতিতে চোরদল আবারো মাথাচড়া দিয়ে উঠছে বলে জানান পালাকাটা শুক্কুরের বাজার পরিচালনা পরিষদের সাধারন সম্পাদক।
বাজারের দায়িত্বশীল সাহেদ কামাল জানান, চুরির বিষয়ে সুষ্ঠু তদন্ত পূর্বক দোষীদের সাবস্ত্য করে কঠোর শাস্থি প্রদান করার পাশাপাশি প্রসাশনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.