
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার জালালাবাদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রি গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে ।
২২ শে ফেব্রুয়ারী দুপুর দুটার দিকে এ ঘটনা ঘটে ইউনিয়নের পালাকাটা নামক এলাকা। আহত আবদুর রহিম শুক্কুরের দোকান এলাকার নুরুল ইসলামের পুত্র বলে জানা গেছে। তাকে উদ্ধার করে ঈদগাঁওস্থ একটি ক্লিনিকে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী সুত্র মতে, প্রতিদিনকারের মত আহত রহিম জনৈক ব্যক্তির বাড়ির ছাঁদে কাজ করতে থাকে। অসাবধানবস্থায় বৈদ্যতিক তারে হাত লাগলে হঠাৎ স্পৃষ্ট হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ক্লিনিকে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক। তার শরীরে বিভিন্ন স্থানে পুড়ে যাওয়া প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম বার্ণ ইউনিটে প্রেরন করা হবে বলে জানা যায়। জালালাবাদ ৮ নং ওয়ার্ডের মেম্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.