সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / জালালাবাদে ব্যবসা প্রতিষ্ঠান চুরির ঘটনায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

জালালাবাদে ব্যবসা প্রতিষ্ঠান চুরির ঘটনায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার জালালাবাদে একরাতে ৬টি দোকানে দূর্ধর্ষ চুরির ঘটনায় দোকানপাঠ বন্ধ রেখে মানববন্ধন ও সমাবেশ করেছে ব্যবসায়ীরা।

জানা যায়, ১৫ জানুয়ারী দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে জালালাবাদ ইউনিয়নের শুক্কুরের দোকানে একরাতে ছয়টি দোকান চুরি করে প্রায় লক্ষাধিক টাকাসহ মালামাল লুট করেছে চোর সিন্ডিকেট দল। তৎমধ্য মুবিন ষ্টোর,কায়েস ষ্টোর, মনছুর চা বিতান, রুবেলের মালিকানাধীন দুটি দোকান ও বাবু ষ্টোরে চুরি সংগঠিত হয়।

প্রাপ্ত তথ্য মতে, ঐ বাজারে নৈশ প্রহরী না থাকার সুবাদে চুরি কর্মকান্ড সংগঠিত হয়। শুক্কুরের বাজার কমিটি গঠনের পর থেকে বাজারের নিরাপক্তা জোরদার করা হয়েছিল। কিন্তু নৈশ প্রহরীর অনুপস্থিতিতে চোরদল আবারো মাথাচড়া দিয়ে উঠছে বলে জানান পালাকাটা শুক্কুরের বাজার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক। এ ঘটনায় ১৬ জানুয়ারী বিকেলে স্থানীয় শুক্কুরের দোকান নামক স্থানে দোকান চুরির প্রতিবাদে এক মানববন্ধন ও সমাবেশ করেছে ব্যবসায়ীরা।

এ মানববন্ধনক্তোর সমাবেশে বক্তব্য রাখেন – সাহেদ কামাল, হেলাল উদ্দিন, আবু তাহের, নুরুল আবছার, আলী আহমদ, কাজী আবদুল্লাহ, আজিজুল হক, শাহজাহানসহ আরো অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, রাত্রীকালীন সময়ে শুক্কুরের দোকান সহ তৎসংলগ্ন এলাকায় পুলিশী টহল জোরদারের দাবী জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.