
জালালাবাদে সায়েরা মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণ
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদে রত্নগর্ভা সায়েরা মেমোরিয়ার ট্রাস্ট কর্তৃক এলাকার অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
২০জানুয়ারী (বৃহস্পতিবার) সকালে ইউনিয়নের পালাকাটাস্থ স্থানে রত্নগর্ভা সায়েরা মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে অর্ধশতাধিক গরীব ও মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণ খাতা, কলমসহ জ্যামিতি বক্স বিতরণ করা হয়। এসব শিক্ষা উপ করন পেয়ে খুশিতে উৎফুল্ল হন শিক্ষার্থীরা।
ট্রাস্টের সভাপতি ও শিক্ষক মারুফর রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপদেষ্টা হাফেজ এমদাদ উল্লাহ, অবসরপ্রাপ্ত শিক্ষক ও মাওলানা খলিলুর রহমান, ট্রাস্টের সাধারন সম্পাদক, সাকপুরা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক এইচ এম আবুল কাসেম, ক্বারী নুরুল ইসলাম, শিক্ষক আতা উল্লাহ, সংবাদকর্মী এম আবু হেনা সাগর, শিক্ষক ওসমান রশিদ শওকত।
উল্লেখ্য, ২০২১ সালের মার্চ মাসে এটি প্রতিষ্ঠার পর থেকে নানাবিধ কার্যক্রম পরিচালনা করেন অত্র ট্রাস্টের পক্ষ থেকে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.