
সংগৃহীত ছবি
আগামী ১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফেকেট (জেডিসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হবে।
২৩ আগস্ট বুধবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড এই পরীক্ষার সময়সূচি প্রকাশ করে।
সময়সূচির সঙ্গে আরও বলা হয়েছে, পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কোনো শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্র আসতে পারবে না। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
জেএসসি পরীক্ষার সময়সূচি
প্রথমে ১ নভেম্বর বুধবার হবে বাংলা প্রথমপত্র পরীক্ষা। দ্বিতীয় দিন ২ নভেম্বর বৃহস্পতিবার হবে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা। এরপর শুক্রবার ও শনিবার বন্ধ। ৫ নভেম্বর রোববার হবে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা। পরের দিন ৬ নভেম্বর সোমবার ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা হবে। ৭ নভেম্বর মঙ্গলবার হবে ইসলাম ও নৈতিক শিক্ষা/হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা/বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা/খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষা। ৮ নভেম্বর বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা হবে। পরের দিন ৯ নভেম্বর বৃহস্পতিবার হবে বিজ্ঞান পরীক্ষা।
এরপর শুক্রবার কোনো পরীক্ষা নেই। ১১ নভেম্বর শনিবার কর্ম ও জীবনমুখী শিক্ষা পরীক্ষা হবে। তবে এটি অনিয়মিত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। ১২ নভেম্বর রোববার হবে গণিত পরীক্ষা। ১৩ নভেম্বর সোমবার হবে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা। এটিও অনিয়মিত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। ১৪ নভেম্বর মঙ্গলবার হবে কৃষি/গার্হস্থ্য বিজ্ঞান/আরবি/সংস্কৃত/পালি পরীক্ষা। এরপর বুধবার কোনো পরীক্ষা নেই। ১৬ নভেম্বর বৃহস্পতিবার হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা। শেষ পরীক্ষা হবে ১৮ নভেম্বর শনিবার, চারু ও কারুকলা পরীক্ষা। তবে এটি অনিয়মিত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।
জেডিসি পরীক্ষার সময়সূচি
১ নভেম্বর বুধবার হবে কুরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষা। পরের দিন ২ নভেম্বর বৃহস্পতিবার আকাইদ ও ফিকহ পরীক্ষা হবে। ৩ নভেম্বর শুক্রবার বন্ধ। ৪ নভেম্বর শনিবার আরবি প্রথমপত্র পরীক্ষা। পরের দিন রোববার আরবি দ্বিতীয়পত্র পরীক্ষা হবে। ৬ নভেম্বর সোমবার হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা। ৭ নভেম্বর মঙ্গলবার বাংলা প্রথমপত্র পরীক্ষা হবে। ৮ নভেম্বর বুধবার বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা। ৯ নভেম্বর বৃহস্পতিবার হবে কৃষি শিক্ষা/গার্হস্থ্য বিজ্ঞান পরীক্ষা।
এর পরের দিন শুক্রবার কোনো পরীক্ষা নেই। ১১ নভেম্বর শনিবার হবে গণিত পরীক্ষা। ১২ নভেম্বর রোববার নিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষা নেই। ওই দিন অনিয়মিত শিক্ষার্থীদের কর্ম ও জীবনমুখী শিক্ষা/শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা হবে। ১৩ নভেম্বর সোমবার ইংরেজি প্রথমপত্র পরীক্ষা হবে। পরের দিন ১৪ নভেম্বর মঙ্গলবার হবে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা। ১৫ নভেম্বর বুধবার কোনো পরীক্ষা নেই। ১৬ নভেম্বর বৃহস্পতিবার হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা। শেষ পরীক্ষা হবে ১৮ নভেম্বর শনিবার, বিজ্ঞান পরীক্ষা।
সূত্র:জানিবুল হক হিরা/priyo.com,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.