
বার্তা পরিবেশক :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৪৬ তম বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের কর্মসূচীর মধ্যে ছিল রাত ১২.০১ মিনিটে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে আইনজীবী সমিতি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, দুপুর ৪ টায় আইনজীবী সমিতি ভবনের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠান।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ ইসহাক (জিপি), সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন। কোরআন তেলাওয়াত করেন মৌলানা নুরুল হক। বক্তাগণ গভীর শ্রদ্ধার সাথে মহান মুক্তিযুদ্ধে যাঁরা অংশ নিয়েছেন ও শহীদ হয়েছেন তাঁদের অবদান স্মরণ করেন।
আলোচনা সভায় জাতিকে নতুনভাবে দেশাত্ববোধে উজ্জীবিত হওয়ার আহবান জানানো হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন এডভোকেট মমতাজ আহমদ (পিপি), এডভোকেট নুরুল ইসলাম, এডভোকেট সুলতানুল আলম, এডভোকেট ফরিদুল আলম, এডভোকেট আহসান উলাহ, এডভোকেট এ.কে. ফজলুল হক চৌধুরী, এডভোকেট মঈনুল ইসলাম চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন এডভোকেট শামশুল হুদা, এডভোকেট আকতার উদ্দিন হেলালী, এডভোকেট এ.টি.এম শেফাউল হক, এডভোকেট এ.কে.এম এরশাদ উলাহ, এডভোকেট আবদুল শুক্কুর, এডভোকেট গোলাম মোস্তফা, এডভোকেট মোহাম্মদ ইউসুফ, এডভোকেট উজ্জ্বল দাশ, এডভোকেট শফিউল আলম, এডভোকেট মোহাম্মদ আবদুর রউফ, এডভোকেট নুরুল আমিন, এডভোকেট মোঃ আনচারুল করিম, এডভোকেট এ.এইচ.এম শাহজাহান প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদের আত্মার মাগফেরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.