সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নবীন আইনজীবীদের পেশাগত আচরণ ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২০১৯ইং অনুষ্ঠিত হয়। ১৮ ও ১৯ অক্টোবর জেলা জজশীপের সম্মেলন কক্ষে সকাল ৯টা বিকেল ৫টা পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মো: ফিরোজ।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এড: আ.জ.ম মঈন উদ্দীন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য সময়ন্বকের দায়িত্ব পালন করেন অত্র সমিতির সাধারণ সম্পাদক এড: ইকবালুর রশিদ আমিন।

দিন প্রশিক্ষণ কর্মশালার বিষয়বস্তু “নবীন আইনজীবীদের পেশাগত প্রশিক্ষণের প্রয়োজনীয়তা, ফৌজদারী বিচার ব্যবস্থায় আইনজীবীদের ভূমিকা, দেওয়ানী বিচার ব্যবস্থায় আইনজীবীদের ভূমিকা, ন্যায় বিচার প্রতিষ্ঠায় বার ও বেঞ্চের ভূমিকা, ADR Mechanism in our legal system: Role of lawyers to make the concept success, দেওয়ানী মামলার বিভিন্ন ধাপ সহজে উত্তরণের উপায় এবং মামলা দ্রুত নিষ্পত্তিতে আইনজীবীদের ভূমিকা, দেওয়ানী বিরোধ নিষ্পত্তিতে বর্তমানে প্রচলিত দেওয়ানী কার্যবিধির উপযোগীতা এবং সহায়ক আইনসমূহ, সহিংসতা প্রতিরোধ নারী ও শিশু নির্যাতন দমন আইন”।

কর্মশালায় নবীন আইনজীবীদের সৎভাবে প্র্যাকটিস করার এবং সিনিয়র আইনজীবীগণকে অনুসরণ করার আহ্বান জানিয়ে অনেক মূল্যবান পরামর্শ প্রদান করেন। এসময় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন যথাক্রমে জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এড: আবুল কালাম আজাদ-২, এড: শিবুলাল দেবদাস, সিনিয়র সহকারী জজ খাইরুননেছা খানম, অতি: চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এড: মোহাম্মদ জাহাঙ্গীর, যুগ্ম জেলা জজ-২ মাহমুদুল হাসান, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এড: মুহাম্মদ বাকের, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: দেলোয়ার হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নূর ইসলাম (জেলা জজ)।

উল্লেখ্য যে, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ২৩/১২/২০১৮তারিখে তালিকাভুক্ত বিজ্ঞ নবীন আইনজীবীগণের ১৩৯ জন বিজ্ঞ আইনজীবীদের মধ্যে থেকে দু’ভাগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ১৮ ও ১৯ অক্টোবর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় এবং প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশংসা সনদপত্র প্রদান করা হয়। নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি সময়োপযোগী গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন বলে বক্তারা উল্লেখ করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.