
নুরুল বশর মানিক; কক্সভিউ :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বর্ধিত পুরাতন টিনসেড ভবন ভাঙ্গতে গিয়ে ২ নম্বর চেম্বারের দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলে মোহাম্মদ উল্লাহ মাইজ্জ্যা (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিক মোহাম্মদ উল্লাহ মাইজ্জ্যা কক্সবাজার সদর উপজেলার পি এম খালী ইউনিয়নের নাজির হোসেনের পুত্র।
মঙ্গলবার (২৫) জুন সকাল সাড়ে ৯ টার দিকে এ দুঘর্টনা ঘটে।
ভাঙ্গার দায়িত্বে থাকা শ্রমিক সর্দার মোহাম্মদ ইউছুপ জানান, নিহত শ্রমিকের সম্পূর্ণ অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল জানান-আইনজীবী সমিতির অস্থায়ী সেমিপাকা চেম্বার গুলো সেখানে থাকা আইনজীবীরা নিজ নিজ দায়িত্বে সরিয়ে নিতে ভাঙ্গারীকে দায়িত্ব দিয়েছে বলে শোনেছি, এখানে ভাঙ্গার কাজে আইনজীবী সমিতির কোন দায় দায়িত্ব নেই। তারপরও আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সিদ্ধান্ত সাপেক্ষে নিহত শ্রমিকের মানবিক বিষয়টা দেখবেন বলে তারা জানিয়েছেন।
নিহত শ্রমিক মোহাম্মদ উল্লাহ’র লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.