সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / জেলা এস্তেমায় ঈদগাঁওর বিপুল সংখ্যক মুসল্লীগণ অংশ নিচ্ছে : শুরু কাল

জেলা এস্তেমায় ঈদগাঁওর বিপুল সংখ্যক মুসল্লীগণ অংশ নিচ্ছে : শুরু কাল

ফাইল ফটো

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

পর্যটন নগরী ককসবাজার সমুদ্র সৈকতের সন্নিকটে কাল (৭ ডিসেম্বর) থেকে তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হওয়া জেলা এস্তেমায় সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওর প্রত্যান্ত গ্রামাঞ্চল থেকে শত শত মুসল্লীসহ সর্বস্তরের মানুষজন অংশ গ্রহণ করবেন। এই এস্তেমায় বিশাল এলাকার পাড়া মহল্লার লোকজন অংশ নিতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলেও জানা যায়।

এদিকে ইসলামপুর, ইসলামাবাদ, পোকখালী, ছৌফলদন্ডী, জালালাবাদ ও ঈদগাঁও ইউনিয়নের নানা গ্রামীন জনপদের সববয়সী লোকজন ইতোমধ্য অনেকে আগেভাগে এস্তেমাস্থলে পৌঁছে গেছে। আবার অনেকে জেলা এস্তেমার শুরুর দিন সকালে যাওয়ার সিন্দান্ত নিয়েছে। এমনকি একদিন পূর্বে ৬ নভেম্বর কক্সবাজারে জেলা এস্তেমায় যোগদান করার লক্ষে ঈদগাঁও বাসষ্টেশনস্থ ব্রীজের পরর্বতী জামে মসজিদে জুহুরের নামাজ পড়তে সমবেত হন বিপুল সংখ্যক মুসল্লীগণ।

সেখানে এস্তেমামুখী এক যুবকের সাথে কথা হলে জানান, জেলা এস্তেমায় অংশ নিবে জেলার বিভিন্ন স্থানের ন্যায় ঈদগাঁও এলাকার লোকজনও। সে সাথে তারাও কাল ৭ ডিসেম্বর শুরু হওয়া এস্তেমায় ঐক্যবদ্ধ হয়ে উৎসাহ উদ্দিপনামুখর পরিবেশে ময়দানমুখী হচ্ছেন বলে জানান। আবার কয়েক ব্যবসায়ী জানান, নানা কাজেকর্মে তিনদিন এস্তেমায় সময় ব্যয় করতে না পারলেও আখেরী মোনাজাতে অংশ নেবেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.