সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / জেলা ছাত্রলীগ সভাপতিকে গ্রেপ্তারে উখিয়া, কক্সবাজার ও চকরিয়ায় অবরোধ

জেলা ছাত্রলীগ সভাপতিকে গ্রেপ্তারে উখিয়া, কক্সবাজার ও চকরিয়ায় অবরোধ

A-leeg Chatraleeg
নিজস্ব প্রতিবেদক, কোটবাজার :

কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি ইসতিয়াক আহমেদ জয়সহ ৮ জনকে বিজিবি (হোয়াইক্যং) চেক পোস্টে আটক করেছে। এ খবর ছড়িয়ে পড়লে গ্রেপ্তারের প্রতিবাদে কক্সবাজার ও উখিয়ার বিভিন্ন ষ্টেশনে অবরোধ করেছে ছাত্রলীগ। মূহুর্তের মধ্যে এতে যান চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ রয়েছে। উখিয়ার সদর ষ্টেশন, কোটবাজার, বালুখালী ও পালংখালীতে বেরিক্যাড সৃষ্টি করে রাস্তায় টায়ার জ্বালিয়ে দেয়া হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
জানা গেছে, আজ সকালের দিকে গাড়ী নিয়ে কয়েকজন সফরসঙ্গীসহ টেকনাফের হোয়াইক্যং চেকপোস্ট অতিক্রমকালে বিজিবির হাতে তিনি আটক হন। পরবর্তীতে তাদের ৮জনকে গ্রেপ্তার করে বসিয়ে রাখা হলেও পরে ছাত্রলীগ সভাপতি ইসতিয়াকের পরিচয় পেয়ে তাকে সহ ২জনকে ছেড়ে দেয়া হয়।
এদিকে কক্সবাজার শহরে, লিংক রোড ও বাসটামিনালে অবরোধ করা হয়েছে বলে জানা গেছে। তবে ইসতিয়াক আহমেদ জয় ছাড়া পেয়ে কক্সবাজারের পথে রওয়ানা দিয়েছেন এবং উখিয়া অতিক্রম করেছেন ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.