নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান কর্তৃক ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে তিন লক্ষাধিক টাকা বরাদ্দ প্রদান করা হয়।
১৪ সেপ্টেম্বর বিকেলে জেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরী কর্তৃক নারী শিক্ষাঙ্গন ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের গেইট নির্মাণে ৩ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করেছেন। এতে সহযোগিতা করেন পরিষদের সদস্য সোহেল জাহান চৌধুরী। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
উক্ত বরাদ্দ প্রদানে বিদ্যালয় কমিটি ও শিক্ষকবৃন্দ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন জেলা পরিষদের চেয়ারম্যানের প্রতি। এমনটি জানিয়েছেন অত্র বিদ্যালয়ের শিক্ষক ছানা উল্লাহ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.