
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার জেলা পরিষদের উদ্যোগে এবার দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
২রা মে বিকেল চারটায় জেলা পরিষদ প্রাঙ্গনে জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং স্থানীয় সরকার মন্ত্রণালনের মাননীয় সিনিয়র সচিব হেলালুদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে করোনায় কর্মহীন, ক্ষতিগ্রস্ত শহরের ২শত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, জেলা প্রশাসক কামাল হোসেন, পৌর মেয়র মুজিবুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিল্লুল বিশ্বাস, জেলা পরিষদের সদস্যবৃন্দ। এমনটি জানান ছাত্রনেতা মনজুর।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.