সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / জেলা প্রশাসকের নেতৃত্বে ঈদগাঁও উপজেলা ভবনের সম্ভাব্য স্থান পরিদর্শন

জেলা প্রশাসকের নেতৃত্বে ঈদগাঁও উপজেলা ভবনের সম্ভাব্য স্থান পরিদর্শন

http://coxview.com/wp-content/uploads/2021/10/DC-Sagar-27-10-21_2.jpg

জেলা প্রশাসকের নেতৃত্বে ঈদগাঁও উপজেলা
ভবনের সম্ভাব্য স্থান পরিদর্শন

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার জেলার নবগঠিত ঈদগাঁও উপজেলা ভবন কমপ্লেক্সের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মামুনুর রশীদের নেতৃত্বে একটি টীম।

২৭ অক্টোবর (বুধবার) বিকেলে ঈদগাঁও এবং ইসলামাবাদ ইউনিয়নে সম্ভাব্য স্থানসমূহ তিনি সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারী নীতিমালা মেনে উপজেলা পরিষদ ভবনের স্থান নির্বাচন করা হবে।

http://coxview.com/wp-content/uploads/2021/10/DC-Sagar-27-10-21_1.jpg

জেলা প্রশাসকের নেতৃত্বে ঈদগাঁও উপজেলা
ভবনের সম্ভাব্য স্থান পরিদর্শন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) শ্রাবতী রায়, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, সদর সহকারী কমিশনার (ভূমি) নো এ মং মারমা, জেলা পরিষদের সদস্য সোহেল জাহান চৌধুরী, জালালাবাদের ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, পোকখালীর ইউপি চেয়ারম্যান রফিক আহমদ, ঈদগাঁওর ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম, ইসলামাবাদের ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিক, জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির চৌধুরী হিমু, সদর যুবলীগ নেতা মিজানুল হক, জামিল উদ্দিন শাম, ঈদগাঁও ঐক্য পরিবার এডমিন এম আবু হেনা সাগর ও সেচ্ছাসেবী সংগঠক ইমরান তাওহীদ রানাসহ স্থানীয় আ’লীগ ও সহযোগী সংগঠন সমূহের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলা ভবনের জন্য ৪/৫ টি জায়গা পরিদর্শন করেন এ টিমের নেতৃবৃন্দরা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.