
কামাল শিশির; রামু :
কক্সবাজার জেলার রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের দূর্গম পাহাড়ি এলাকা ব্যাঙডেবা গ্রামের হেডম্যান আলী আহমদকে কূপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে। গ্রামবাসী জানিয়েছে -৩০ জনের অধিক একদল দূর্বৃত্ত/ডাকাতদল আলী আহমদের ব্যাঙডেবাস্থ বাড়িতে প্রবেশ করে তাকে কূপিয়ে ও গুলি করে হত্যা করে। রামু থানা পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
জানা গেছে- নিহত হেডম্যান আলী আহমদ দীর্ঘদিন বন রক্ষায় অসামান্য অবদান রেখে আসছিলেন। তিনি ৬ সন্তানের জনক।
আলী আহমদের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। ক্ষুব্ধ গ্রামবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হত্যাকারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.