সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে টসে হারলো টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। দুই দলের মধ্যকার প্রথম টেস্টে টস জিতে বাংলাদেশকে আগে ফিল্ডিংয়ে পাঠিয়েছে আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি।

চোটের কারণে দলে নেই পেসার তাসকিন আহমেদ। তবে ইবাদত হোসেন, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ এই তিন পেসার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ।

টসে হেরে যাওয়া বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান মনে করছেন, উইকেট থেকে কিছুটা হলেও সাহায্য পাবেন পেসাররা।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম।

আয়ারল্যান্ড একাদশ
মুরে কমিন্স, জেমস ম্যাককলাম, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, পিটার মুর, কার্টিস ক্যাম্পার, লোরকান টাকার (উইকেটকিপার), মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকব্রাইন, গ্রাহাম হিউম, বেঞ্জামিন হোয়াইট।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সকাল ১০টায় আইরিশদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.