সাম্প্রতিক....
Home / জাতীয় / টানা লকডাউন সম্ভব না, করোনাকে সঙ্গী করেই বাঁচতে হবে: ইমরান

টানা লকডাউন সম্ভব না, করোনাকে সঙ্গী করেই বাঁচতে হবে: ইমরান

করোনাভাইরাসের বিস্তার রোধে দেশজুড়ে চলমান লকডাউনে যে বিশাল আর্থিক ক্ষতি হচ্ছে, তার বোঝা টানার মতো ক্ষমতা বর্তমানে ইসলামাবাদের বলে শুক্রবার জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, আমাদের এই ভাইরাসকে সঙ্গী করেই স্বাভাবিক জীবনে ফিরতে হবে।

ইমরান খান বলেন, যুক্তরাষ্ট্র, চীন কিংবা ইউরোপের অন্যান্য দেশের মত টানা লকডাউন চালানোর আর্থিক সঙ্গতি পাকিস্তানের এখন নেই। কেননা দেশের আর্থিক প্রবৃদ্ধির ওপর বিশাল প্রভাব ফেলছে এই লকডাউন। বিশেষ করে দিনমজুর মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছেন সবচেয়ে বেশি।

প্রতিবেদন অনুযায়ী ইমরান খান বলেন, ‘এখন থেকে শুরু করে এই বছরের শেষ পর্যন্ত করোনাকে সঙ্গে লড়াই করে চলার জন্য আপনারা নিজেদের প্রস্তুত করুন। যতদিন না পর্যন্ত আমরা এটার কোনো প্রতিষেধক (ভ্যাকসিন) পাচ্ছি ততদিন আমাদের এটাকে সঙ্গী করেই বাঁচতে হবে।’

পাক প্রধানমন্ত্রী বলেন, ‘‌আমি প্রথম দিন থেকেই এটা বলে আসছি যে, আমরা উন্নত দেশগুলোতে প্রয়োগ করা একই লকডাউন বাস্তবায়ন করতে পারবো না। আমাদের সেই সক্ষমতা নেই। এছাড়া প্রাথমিক অনুমান অনুযায়ী পাকিস্তানের করোনা পরিস্থিতি ততটা বাড়েনি বলে দাবি তার।

তিনি বলেছেন, পাকিস্তানের ১৫ কোটি মানুষ এই লকডাউনের কারণে সংকটে পড়েছে। গতকাল শুক্রবার বিভিন্ন প্রদেশের প্রশাসকদের স্থানীয়ভাবে পরিবহন পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছে ইমরান খানের কেন্দ্রীয় সরকার।

দেশের আড়াই কোটি মানুষ দিন এনে দিন চলেন। তাদের মুখের অন্ন কেড়ে নিচ্ছে লকডাউন। ইমরান বলেন, বিভিন্ন প্রদেশে পরিবহন পরিষেবা চালু করা হলে পাকিস্তানের আর্থিক সংকটের কিছুটা হলেও সমাধান হবে। তবে তিনি স্বীকার করেছেন, করোনায় আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।

পাকিস্তানে এখন পর্যন্ত ৩৮ হাজার ৭৯৯ জন কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এছাড়া দেশটিতে পাল্লা দিয়ে বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যা। এখনও পর্যন্ত ৮৩৪ জন মারা গেছেন। তবে আক্রান্তদের মধ্যে প্রায় ১১ হাজার চিকিৎসা শেষে এখন সুস্থ।

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.