সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / টেকনাফ উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

টেকনাফ উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

Chatradol - Teknaf 11-11-2015বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে টেকনাফ উপজেলা ছাত্রদল।
১১ নভেম্বর বিকাল ৩টায় মিছিলটি হ্নীলা ষ্টেশনের জামাল মার্কেট হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে চৌরাস্তার মোড়ে এসে এক পথসভায় মিলিত হয়। উপজেলা ছাত্রদলের সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক হারুন অর রশিদের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হ্নীলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন, প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পদক নুরুল হুদা।

বিশেষ বক্তা ছিলেন, হ্নীলা উত্তর শাখা যুবদলের আহবায়ক আশরাফ আলী মিয়া, দক্ষিণের সভাপতি হোছাইন মোহাম্মদ আনিম, সাধারণ সম্পাদক ছৈয়দুল আমিন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সি. সহ-সভাপতি মোক্তার হোসেন বাপ্পী, সাংগঠনিক সম্পাদক শাহ আলম ভূট্টো, সহ-সভাপতি মো: হারুন, নাছির উদ্দিন, সিরাজুল আলম সবুজ, যুগ্ম-সম্পাদক এইচ.এম ফারুক শরীফ, সহ-সম্পাদক মো: ইসমাইল, হ্নীলা উত্তর যুবদলের যুগ্ম-আহবায়ক হারুন-অর-রশিদ, তারেক মোর্শেদ জুয়েল, মোরাদ হোসেন চৌধুরী, মো: ইলিয়াছ, হোয়াইক্যং উত্তর ছাত্রদলের আহবায়ক মানিক মিয়া, দক্ষিণের আহবায়ক মো: জুনায়েদ, টেকনাফ সদরের আহবায়ক আতাউল্লাহ আল-কাদেরী, হ্নীলা দক্ষিণের আহবায়ক মো: রিদুয়ান, উত্তরের সদস্য সচিব মুহাম্মদ আলম শাহীন, সি.যুগ্ম-আহবায়ক এনায়েত করিম সাম্মী, সাবরাং ইউনিয়নের যুগ্ম-আহবায়ক মো: হেলাল, হোয়াইক্যং উত্তরের সি. যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ম-আহবায়ক আবু আহমদ ও সদরের যুগ্ম-আহবায়ক হেলাল উদ্দিন প্রমূখ।
পথসভায় বক্তারা বলেন, দেশে যখন নতুন নির্বাচনের হাওয়া বইছে ঠিক সেই মূহুর্তে অবৈধ সরকার সারা দেশে গণগ্রেপ্তার শুরু করেছে এবং এই গণগ্রেপ্তারের ঘটনা হতে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ফের বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছে। বিগত আট বছর যাবত তার বিরুদ্ধে এক টাকার দুর্নীতি প্রমাণ না করতে পারলেও কয়েক ডজন মামলা ও একের পর এক গ্রেপ্তারী পরোয়ানা জারি করে চলছে।
জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী বেঁচে থাকতে সরকারের এই কু-উদ্দেশ্য সফল হতে দেয়া হবেনা। অবিলম্ভে এই গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহার না করলে সীমান্ত উপজেলা টেকনাফ থেকে ছাত্র আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারের পতন ঘটানো হবে। অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন, যুবদল নেতা আবু সিদ্দিক, সেলিম সর্দার, মো: সেলিম, আনছার, হোছাইন সিকদার, ফিরুজ, মো: তাহের নিশান, মো: আলী, মো: আলম, ছাত্রদল নেতা সরওয়ার কামাল নাহিদ, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম নাহিদ, আবু হুরাইরা, শহিদুল ইসলাম, সাইফুল আলম, আজিজুল হক, জিয়াউল হক, মো: ইমরান, মুজিবুর রহমান, আনিছুর রহমান রাসেল, মো: আলী, জয়নাল আবেদীন, নুরুল আবছার, মো: ইয়াছিন, নুরুল মোস্তাফা, শামশুল আলম, ছৈয়দ নুর, আবদুর রহমান, নুরুল আলম, আলা উদ্দিন, নুর মোহাম্মদ, নাছির উদ্দিন রুবেল, ইব্রাহীম, মো: আয়াছ, কামরুল প্রমূখ।
-প্রেসবিজ্ঞপ্তি।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.