গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :
কক্সবাজাে জেলার সীমান্ত উপজেলা টেকনাফ ডিগ্রী কলেজের প্রধান সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ৪ নভেম্বর সকাল ১০ টার দিকে শাহপরীরদ্বীপ সড়ক হইতে টেকনাফ ডিগ্রী কলেজ সড়কের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র ও সাংবাদিক আব্দুল্লাহ মনির। এসময় আরো উপস্থিত পৌর সচিব মুহাম্মদ মহিউদ্দিন ফয়েজী ও পৌর প্রকৌশলী জহির উদ্দিন আহমদ, ঠিকাদারী প্রতিষ্ঠানের মেসার্স জোহান এন্টারপ্রাইজের সত্বাধিকারী কায়সার উদ্দিন ও ঠিকাদার মোঃ ফিরুজ আহমদ, স্কুল মাদ্রার শিক্ষক, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরুব্বীগণ উপস্থিত ছিলেন।
এ সড়কটি টেকনাফ পৌরসভা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে প্রায় ১১ লাখ টাকা ব্যয়ে সিসি ডালায়ের কাজ করা হচেছ। এ সড়ক সম্পন্ন হয়ে গেলে টেকনাফ ডিগ্রী কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় জনগণের দূর্ভোগ লাঘব হবে বলে জানা গেছে। তবে দীর্ঘদিন পরে হলেও এ সড়কের কাজ শুরু হওয়ায় এলাকাবাসী পৌরসভা কর্র্তপক্ষকে সাধুবাদ জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.