সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফ থানা পুলিশের সাঁড়াশী অভিযান : ১৮ কোটি টাকা মুল্যের ৬ লক্ষ ইয়াবা উদ্ধার

টেকনাফ থানা পুলিশের সাঁড়াশী অভিযান : ১৮ কোটি টাকা মুল্যের ৬ লক্ষ ইয়াবা উদ্ধার

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
টেকনাফ মডেল থানার পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ৭ অক্টোবর সকাল ৭ টার দিকে একটি সাঁড়াশী অভিযান পরিচালনা করে টেকনাফ শামলাপুর মেরিন ড্রাইভ নোয়াখালী পাড়া বিচ এলাকা থেকে ৬ লক্ষ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে। উক্ত অভিযানে কোন ইয়াবা পাচারকারীকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ তবে জড়িতদের আইনের আওতাই আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। উদ্ধারকৃত ইয়াবা গুলোর মূল্য ১৮ কোটি টাকা বলে জানায় পুলিশ।

তথ্য সূত্রে জানা যায়, টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া’র নেতৃত্বে (ওসি) তদন্ত এবি এম এস দোহা’শামলাপুর পুলিশ ফাঁড়ির (ওসি) আনোয়ার হোসেনসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে এই বিশাল ইয়াবার চালানটি উদ্ধার করতে সক্ষম হয়।এদিকে উক্ত অভিযান অব্যাহত থাকা অবস্থায় কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান এসে উপস্থিত হন।

সংবাদের সত্যতা নিশ্চিত করে তিনি জানান টেকনাফ মডেল থানার পুলিশ সদস্যরা ৬ লক্ষ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে। পাশাপাশি এই ইয়াবার চালানের সাথে কারা কারা জড়িত রয়েছে সঠিক তথ্য নিয়ে সেই সমস্ত ইয়াবা কারবারীদের বিরুদ্ধে কঠোর প্রদক্ষেপ নেওয়া হবে।তিনি আরো বলেন চলমান মাদক বিরোধী অভিযানে আমাদের পুলিশ সদস্যরা ধারাবাহিক সফলতা অর্জন করে যাচ্ছে। এই অভিযানটি সেই ধারাবাহিকতার একটি অংশ মাত্র।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.