সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফ সাগড়পাড়ে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

টেকনাফ সাগড়পাড়ে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

গিয়াস উদ্দিন ভূলু; টেকনাফ :

টেকনাফে গত সপ্তাহ ধরে নিখোঁজ থাকার পর অবশেষে ওই যুবকের গুলিবিদ্ধ লাশ সাগর উপকূল হতে উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, ২৯ নভেম্বর সকালে টেকনাফের বাহারছড়ার নোয়াখালী পাড়া বীচে এক যুবকের মৃতদেহের খবর পেয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এরপর বিভিন্ন সূত্রে উদ্ধারকৃত মৃতদেহ সাবরাং ইউনিয়নের আলীর ডেইলের মৃত ছিদ্দিক আহমদেরর পুত্র মোহাম্মদ হানিফ (২৮) বলে সনাক্ত করে।

সুরতহাল রিপোর্ট তৈরীর পর লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য প্রেরণ করা হচ্ছে।

স্থানীয় ও স্বজনদের দাবী, গত ৮দিন ধরে সে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়।

এদিকে তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, পরিত্যক্ত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ প্রস্তুতির সত্যতা স্বীকার করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.