সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে মাদক কারবারী দুদু মিয়া নিহত : অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার

টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে মাদক কারবারী দুদু মিয়া নিহত : অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার

ফাইল ফটো

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

টেকনাফ থানা পুলিশের সঙ্গে কথিত এক বন্দুকযুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত এক ইয়াবা কারবারী নিহত হয়েছে। ১১ মে শনিবার রাত ১টার দিকে সদর ইউনিয়ন মহেশখালীয়াপাড়া মেরিন ড্রাইভ বীচ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও ইয়াবা।

সংঘটিত ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি প্রদীপ কুমার দাশ জানান, আটককৃত আসামী মাদক কারবারী দুদু মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী গোপন স্থানে লুকিয়ে রাখা অস্ত্র ও ইয়াবা উদ্ধার করার জন্য অভিযানে গেলে টেকনাফ সদর ইউনিয়ন মহেশখালীয় পাড়া মেরিন ড্রাইভ এলাকায় উৎপেতে থাকা আটককৃত আসামীর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে এএসআই সনজিৎ, এএসআই নাজিম উদ্দিন, কনেস্টবল ইব্রাহিম আহত হয়।

পরে পুলিশ সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় মাদক ব্যবসায়ী দুদু মিয়া। সে টেকনাফের ইয়াবা ঘাটি হিসেবে পরিচিত সদর ইউনিয়ন নাজিরপাড়ার মৃত হাজ্বী সোলতান আহাম্মদের পুত্র। অভিযান শেষে ঘটনাস্থল থেকে দেশীয় তৈরী ৫টি অস্ত্র, ১৩ রাউন্ড গুলি ও ৪ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশের তথ্য সুত্রে আরো জানা যায়, বন্দুকযুদ্ধে নিহত দুদু মিয়ার বিরুদ্ধে টেকনাফসহ দেশের বিভিন্ন থানায় অস্ত্র ও মাদকসহ, ৯টি মামলা রয়েছে।

এদিকে অত্র থানার কনেস্টবল শরিফুল ইসলামের নেতৃত্বে বেশ কয়েকজন পুলিশ সদস্য মৃতদেহটির ময়নাতদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে হস্তান্তর করেছে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.