
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
সীমান্ত উপজেলা টেকনাফ বীচ উপকূলীয় এলাকা থেকে ২ রোহিঙ্গা মাদক কারবারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের মেরিন ড্রাইভের নিকটবর্তী মিঠাপানির ছড়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
গুলিবিদ্ধ লাশ দুটি রোহিঙ্গা মাদক ব্যবসায়ীর। তারা উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের বলে জানা গেছে। গুলিবিদ্ধ নিহতরা যুবকরা হচ্ছে, উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প ডি ব্লকের মৃত কাশিমের ছেলে খাইরুল আমিন (৩৫) আরেকজনের নাম মোম আব্দুল্লাহ (৪০) পিতার নাম এখনো জানা যায়নি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, সকালে স্থানীয় লোকজন মিঠাপানির ছড়া এলাকায় গুলিবিদ্ধ দুটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার কর। দুইজনই মাদক ব্যবসায়ী। ইয়াবার টাকা ভাগাভাগি নিয়ে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.