
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
টেকনাফে র্যাব-১৫ সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করে হ্নীলা নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে অস্ত্র, গুলি, ইয়াবাসহ দুর্ধর্ষ এক রোহিঙ্গা ডাকাত জামিরকে (৩০) আটক করেছে।
তথ্য সূত্রে জানা যায়, (৩০ জুলাই) মঙ্গলবার টেকনাফের হ্নীলা নয়াপাড়া শরণার্থী শিবির থেকে অস্ত্র ও ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক জামির টেকনাফ হ্নীলা ইউনিয়ন নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে বসবাসকারী (সি) ব্লকের ৮২৫/৫ নাম্বার সেডের আব্দুল আমিনের পুত্র।
অভিযানের সত্যতা নিশ্চিত করে র্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্প ইনচার্জ লে.মোঃ মির্জা শাহেদ মাহতাব কক্সভিউ ডট কম’কে জানান, ৩০ জুলাই সকালে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা একটি ওয়ান শুটার গান, ৫রাউন্ড কার্তুজ, ৩ হাজার, ৯শত পিস ইয়াবাসহ ডাকাত জমিরকে আটক করা হয়।
এদিকে অভিযানের উপস্থিতি টের পেয়ে রোহিঙ্গা ডাকাত জকির, সলিম,কামালসহ ডাকাত দলের আরো বেশ কয়েকজন সদস্য কৌশলে পালিয়ে যায়।তাদেরকে আটক করার জন্য র্যাবের অভিযান অব্যাহত আছে।
তিনি বলেন, এরা দীর্ঘদিন ধরে টেকনাফ হ্নীলা ইউনিয়নের শালবাগান, লেদা, মোছনী নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকাসহ টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতি, খুন ধর্ষণসহ নানা প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
অস্ত্র, গুলি, ইয়াবাসহ আটক ডাকাতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে। পাশাপাশি অভিযানের সময় পালিয়ে যাওয়া ডাকাতদেরকেও উক্ত মামলায় পলাতক আসামি করা হবে বলেও জানান তিনি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.