সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে পুলিশের গুলিতে দুই মাদক ব্যবসায়ী নিহত : অস্ত্র, গুলি, মাদক উদ্ধার

টেকনাফে পুলিশের গুলিতে দুই মাদক ব্যবসায়ী নিহত : অস্ত্র, গুলি, মাদক উদ্ধার

ফাইল ফটো

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

সীমান্ত উপজেলা টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ফের দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৫ হাজার ইয়াবা, ৬ রাউন্ড তাজা কার্তুজ, ৮ রাউন্ড কার্তুজের খোসা।

নিহতরা হচ্ছে, হ্নীলা ইউনিয়ন মৌলভী বাজার এলাকার মৃত সুলতান আহাম্মদের পুত্র সাদ্দাম হোসেন (২০), হোয়াইক্য পশ্চিম মহেশখালীয়া পাড়া এলাকার আলী আহাম্মদের পুত্র আব্দুল জলিল (৩০)।

পুলিশের দাবী উক্ত ঘটনায় এসআই মশিউর রহমান, কনেষ্টবল অভিজিৎ দাশ ও এমরান হোসেন নামে তিন পুলিশ আহত হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ৭ জুলাই (মঙ্গলবার) ভোর রাতের দিকে গোপন সংবাদের তথ্য অনুযায়ী পুলিশের একটি দল টেকনাফ হোয়াইক্যং ইউনিয়ন পশ্চিম মহেশখালীয়া পাড়া ৯নং ওয়ার্ড কম্বনিয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় ইয়াবা কারবারে জড়িত অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। অপরাধীদের ছোঁড়া গুলিতে পুলিশের তিন সদস্য আহত হয় এরপর আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গোলাগুলি থেমে যাওয়ার পর গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে পড়ে থাকতে দেখে পুলিশ তাদেরকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রনয় রুদ্র উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে সেখানে পৌছার পর দায়িত্বরত ডাক্তার দুই জনকে মৃত ঘোষণা করে।

তিনি আরো বলেন আইন-শৃঙ্খলা বাহিনীর চোঁখ ফাঁকি দিয়ে এখনো যে সমস্ত অপরাধীরা মাদক কারবারে লিপ্ত রয়েছে তাদের চিরতরে নির্মুল করার জন্য পুলিশের মাদক বিরোধী চলমান এই যুদ্ধ অব্যাহত থাকবে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.