সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিনিধি; টেকনাফ :

টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার রাত ২টার দিকে টেকনাফের হ্নীলা দমদমিয়া নাফ নদীর তীরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

জানা যায়, কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শামসু (৪০) প্রকাশ বার্মাইয়া শামসু নামে এক মাদক ব্যাবসায়ী নিহত হয়েছে। তার বিরুদ্ধে মাদকসহ ১০টি মামলা রয়েছে। তিনি উপজেলার পূর্ব শিকদারপাড়া গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে।

পুলিশের দাবি, নিহত শামসু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী।

টেকনাফ থানার ওসি তদন্ত এবিএমএস দোহা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদকবিক্রেতা শামসুকে পুলিশ গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সোমবার রাত ২টার দিকে হ্নীলা দমদমিয়া চেকপোস্টের কাছে অস্ত্র ও ইয়াবা উদ্ধারে যায় পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি করে। একসময় গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ সামসুর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

পরবর্তীতে ঘটনাস্থল থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক, ২০ হাজার ইয়াবা, ১২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় টেকনাফ থানার উপ পরিদর্শক (এসআই) রাসেল সহকারী উপ পরিদর্শক (এএসআই) ফয়েজ ও মো. আমির আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।

উল্লেখ্য যে, মাদকবিক্রেতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক বিক্রেতার তালিকায় ৬৭৮ নম্বরে শমসুর নাম রয়েছে। তার বিরুদ্ধে মাদকসহ ১০টি মামলা রয়েছে। টেকনাফে চলমান মাদকবিরোধী অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনী ও নিজেদের মধ্যে বন্দুকযুদ্ধে এ পর্যন্ত ৩৬ মাদক ব্যবসায়ী নিহত হন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.