
ফাইল ফটো
গিয়াসউদ্দিন ভুলু; টেকনাফ :
সীমান্ত উপজেলা টেকনাফে বন্দুকযুদ্ধে দুইজন মাদক ব্যবসায়ীর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, ইয়াবাসহ মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ নিহত দুজনের লাশ মর্গে পাঠিয়েছে।
জানা যায়, ২ নভেম্বর ভোর রাতে কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের সাবরাং উপকূলীয় এলাকার খুরেরমুখ নামক স্থানে মাদক ব্যবসায়ী দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ’র নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় ইয়াবা কারবারীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ইয়াবা কারবারীর সদস্যরা পিছু হটে।
এসময় এস.আই আমির হোসেন (২৯), কনস্টেবেল আব্দু শুক্কুর (২১), মোহাম্মদ সিকান্দর আলী (২৪) ও মেহেদী হাসান (২১) আহত হন। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশী করে বন্দুকযু্দ্ধে গুলিবিদ্ধ দুইজন ইয়াবা কারবারী লাশসহ ২০ হাজার পিস ইয়াবা টেবলেট, ৩টি দেশীয় অস্ত্র, ২০ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
নিহত ইয়াবাকারী হ্নীলা পূর্ব সিকদারপাড়া মৃত তোফাইল আহমদের পুত্র সাদ্দাম হোসেন (৩৫) এবং সাবরাং পূর্ব সিকদারপাড়ার সোলতান আহমদের পুত্র (সাদ্দাম হোসেন (৩০) বলে পরিচয় পাওয়া গেছে। নিহত দুজনের লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ বিষয়ে টেকনাফ মডেল থানা অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, টেকনাফের সাবরাং উপকূলীয় এলাকার খুরেরমুখ নামক স্থানে মাদক ব্যবসায়ী দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। এসময় ইয়াবা কারবারীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। তাতে চার পুলিশ সদস্য আহত হয়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ইয়াবা কারবারীর সদস্যরা পিছু হটে। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশী করে বন্দুকযু্দ্ধে গুলিবিদ্ধ দুইজন ইয়াবা কারবারী লাশসহ ২০ হাজার পিস ইয়াবা টেবলেট, ৩টি দেশীয় অস্ত্র, ২০ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হই।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.